মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। দিনটি উপলক্ষে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা আঞ্জুমান বানু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সহসভাপতি আনসারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী অধিকার আদায়ের আন্দোলনে মহিলা দলের নেতা-কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। বিগত দিনের সকল রাজনৈতিক সংকট ও দমন-পীড়নের বিরুদ্ধে মেহেরপুরের নারী সমাজ সবসময় সাহসিকতার সাথে রাজপথে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।
শোভাযাত্রা ও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। র্যালি শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদক মেহেরপুর