বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৬ ইং
মুজিবনগরে বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগরে বৃক্ষরোপণ ও যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার নাজিরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং যুব সমাজের হাতে ফুটবল তুলে দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি রমজান আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর সুবুর, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক তাহাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, আব্দুর সালাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা