মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে ভারতীয় সিরাপ, মদ ও কীটনাশকসহ আটক ২

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ভারতীয় সিরাপ, মদ ও কীটনাশকসহ আটক ২

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় সিরাপ, মদ ও কীটনাশকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করা হয়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


    বিজিবি জানায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা সড়কে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানে কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের মো. ইব্রাহিম খলিল (২৬) ও আড়পাড়া গ্রামের অনিক দাসকে (২৬) ৪৭ বোতল ভারতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


    এদিকে, সোমবার ভোরে পৃথক তিন অভিযানে আরও ৯২ বোতল ভারতীয় মদ, ৩৩ বোতল ভারতীয় সিরাপ, ২০ বোতল মদ এবং ১২৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। মাধবখালী বিওপির অভিযানে মাধবখালী গ্রামের একটি আমবাগান থেকে ৯২ বোতল ভারতীয় মদ, মাটিলা বিওপির অভিযানে কালিঘাট এলাকা থেকে ৩৩ বোতল ভারতীয় সিরাপ ও ২০ বোতল মদ এবং নতুনপাড়া বিওপির অভিযানে দলিল মিয়ার আমবাগান থেকে ১২৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।


    বিজিবি জানায়, এসব অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আবুল হাসান, সুবেদার মো. মোস্তাক আহমেদ ও নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকার। উদ্ধার করা মাদক ও চোরাচালানি পণ্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া বাজারের পূর্বের এডহক কমিটি বিলুপ্ত