শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে তালেপ শাহ সাধুসঙ্গ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৬ ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে তালেপ শাহ সাধুসঙ্গ

আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী পশ্চিমপাড়ায় ১১তম তালেপ শাহ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ সাধুসঙ্গের আয়োজন করা হয়। তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেরেগুল ইসলাম বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, আব্দুল কুদ্দুস মিরা, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন ও সহসভাপতি আজিবার রহমান কালু।


এছাড়া উপস্থিত ছিলেন সাধুসঙ্গের সাধারণ সম্পাদক লালন শাহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাদিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, সাইফুল ইসলাম বদর, আবুজার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশাবুল হক সুইট ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাবুদ মেম্বার। অনুষ্ঠানে হাটবোয়ালিয়া ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারফত আলী।



কমেন্ট বক্স
notebook

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল