বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান

অবৈধ অনুপ্রবেশকালে ১২ জন আটক

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৬ ইং
অবৈধ অনুপ্রবেশকালে ১২ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-পুরুষসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে ১২ জনকে আটক করা হয়। নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায়।


অন্যদিকে, গতকাল বুধবার আনুমানিক ৩টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনামিয়ার আমবাগান থেকে ভারতীয় ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করে বিজিবি। হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে  চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে এসব কীটনাশক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ১২ বাংলাদেশিকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



কমেন্ট বক্স