সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

ডায়াবেটিস সেবা দিবস, র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে সদর হাসপাতাল সড়কে অবস্থিত সমিতির কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, কোষাধ্যক্ষ মফিজুর রহমান মনা এবং সদস্য ইকবাল আতাহার তাজ, সেলিম আহম্মেদ, এএইচএমএম কামাল (তুহিন) ও আল মাসুম বাবুসহ সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের সেবা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। রোগীদের আমরা কতটুকু সেবা দিতে পারছি, নতুন কী ভাবছি এবং মানুষকে কতটুকু সহযোগিতা করতে পারছি- এসব বিষয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অবশ্যই বিবেচনা করতে হবে।’


তিনি বলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯৫৬ সালে ঢাকায় অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে বারডেম হাসপাতাল অন্যতম। ডায়াবেটিস রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বারডেম হাসপাতালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর অনেক কাছের মানুষকে বারডেম হাসপাতাল থেকে চিকিৎসা নিতে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।


শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উন্নয়ন, মানোন্নয়ন এবং রোগীদের সেবার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা আমার নিজ উদ্যোগে যথাসাধ্য করার চেষ্টা করব।’ পরে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়



কমেন্ট বক্স
notebook

মালিককে মেসেজ পাঠিয়ে কোটি টাকা নিয়ে হাওয়া গাড়িচালক