মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো
  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবো। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। আইনমন্ত্রী গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে জাতীয় ও স্থানীয় নানা ইস্যুতে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।


তিনি গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনে সরকার দ্রুত কাজ করছে উল্লেখ করে বলেন, রোববারের অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত করা হবে। একই সঙ্গে বিচার বিভাগের গতিশীলতা আনতে ও মামলাজট কমাতে 'ই-জুডিশিয়ারি' প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে।


আইনমন্ত্রী আরো বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় রক্ষীবাহিনীর তাণ্ডবে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে নিহত ব্যক্তিরা যদি আইনের আশ্রয় গ্রহণ করে তবে সেটা তারা নিতে পারে। আইনের দরজা সবার জন্য খোলা। গুম-খুনের শিকার পরিবারগুলো আইনগত সহায়তা চাইলে আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।


ঝিনাইদহজুড়ে চলমান সিক্সলেন মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি এবং জেলার সড়কগুলোর বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহাসড়কের অপ্রশস্ততা ও নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় সাধারণ মানুষকে যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিক্সলেনের কাজ ত্বরান্বিত করা এবং সড়ক সংস্কারের জোরালো নির্দেশ দেওয়া হবে।


পরিবেশবাদী সংগঠন 'বেলা'-র (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি) দায়ের করা রিট পিটিশনের কারণে ঝিনাইদহ পৌরসভার বহুতল আধুনিক সুপার মার্কেট নির্মাণকাজ আটকে থাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি বিষয়টি ভালো জানেন না। আইনি বাধা নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা খতিয়ে দেখা হবে।


ঝিনাইদহ জেলার অফিস-আদালতে চলা দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান।
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার সন্তুষ্ট কিনা সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ