মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
মেহেরপুরে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘গাছের যথাযথ পরিচর্যা করলে পরিবেশ সুরক্ষায় তা অগ্রণী ভূমিকা পালন করবে। বৃক্ষের উপকারিতা নতুন করে বলার কিছু নেই। তোমরা মেয়েরা সবুজ, গাছও সবুজ-এই দুই সবুজের সমন্বয়ে মেহেরপুরকে সবুজের নগরে পরিণত করতে হবে।’ গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘শুধু লেখাপড়া করলেই চলবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। আজ তোমাদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে, সেগুলোর প্রতি যত্ন নিতে হবে। যেমন তোমাদের ছোট ভাই-বোনদের প্রতি যত্ন নেওয়া হয়, তেমনি চারাগাছগুলোরও যত্ন নিতে হবে। তবেই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে।’


মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী। ‎অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসানের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বাংলা কিউআর কোডে লেনদেনের প্রচারে রোড-শো