মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় জিপিএ-৫ পেয়েছে ১৫ শিক্ষার্থী

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় জিপিএ-৫ পেয়েছে ১৫ শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মিশ্র ফল দেখা গেছে। এর মধ্যে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৫৯ দশমিক ৯ শতাংশ।


আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন। পাসের হার ৫৫ দশমিক ৭৪ শতাংশ। শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে এবং ১২ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ।


কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ২৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পাস করেছে এবং ১১ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৫০ শতাংশ। পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ