ছবির ক্যাপশন:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মিশ্র ফল দেখা গেছে। এর মধ্যে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৫৯ দশমিক ৯ শতাংশ।
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬১ জন
পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ২৭ জন। জিপিএ-৫ পেয়েছে
চারজন। পাসের হার ৫৫ দশমিক ৭৪ শতাংশ। শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৪ জন
পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে এবং ১২ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫
পেয়েছে দুজন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ।
কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ে
৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ২৪ জন। জিপিএ-৫
পেয়েছে পাঁচজন। পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
আন্দুলবাড়ীয়া আশরাফিয়া
দাখিল মাদরাসায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পাস করেছে এবং ১১ জন ফেল
করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৫০ শতাংশ। পাঁকা দারুস সালাম দাখিল
মাদরাসায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন।
পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ।
