বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৬ ইং
গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে চাচার হাসুয়ার কোপে আহত ভাতিজা নাহিদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার চাচা লালনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি সাইকেল মেকানিক ছিলেন। তার চাচা লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে প্রতিবেশী ফুরকানের ছেলে তাজুল ইসলামের বাড়ি থেকে লালন হোসেন সাইকেল চুরির চেষ্টা করলে নাহিদ তা দেখে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন সোমবার রাতে একই বিষয় নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে লালন হোসেন তার হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। মঙ্গলবার দুপুরে লালনকে সদর উপজেলার আমঝুপি নীলকুঠি চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জমি জমা সংক্রান্ত বিষয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে লালন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার