বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুন্ডুতে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৬ ইং
হরিণাকুন্ডুতে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

পিতার রোজগারের বাহনটি যে অবুঝ শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা কে জানত! ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাড়ির উঠানে থমকে থাকা ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে তানহা নামের দেড় বছর বয়সী এক শিশু। ফুটফুটে শিশুটির এমন আকস্মিক ও হৃদয়বিদারক বিদায়ে পুরো গ্রামে নেমে এসেছে শোকের মাতম; কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তানহা ওই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের ১৬ মাস বয়সী কন্যা শিশু।


স্থানীয় চেয়ারম্যান বসির উদ্দীন জানান, বিকেলে পিতা মিরাজ হোসেন ইজিবাইকটি বাড়ির উঠানে দাঁড় করিয়ে রেখেছিলেন। তখন অবুঝ শিশু তানহা তার সমবয়সী কয়েকজনের সঙ্গে ইজিবাইকের ওপর উঠে খেলায় মেতে ওঠে। খেলার একপর্যায়ে কোনো এক শিশুর অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবি ঘুরিয়ে ফেলায় ইজিবাইকটি আচমকা স্টার্ট হয়ে স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে ছুটতে শুরু করে। ভয় পেয়ে তানহা দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলে অনিয়ন্ত্রিত ইজিবাইকের পেছনের চাকা শিশুটির শরীরের ওপর উঠে যায়।


স্বজনরা খবর পেয়ে দ্রুত রক্তাক্ত তানহাকে উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনাটি আমরা জেনেছি। কোনো পরিবারই তাদের অবুঝ সন্তানকে এভাবে হারাতে চায় না। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং সার্বিক আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

দীর্ঘ ১৮ মাস পর মহেশপুরের কিশোরী নিঝুম হত্যার রোমহর্ষক রহস্য উদ্ঘাটন