রবিবার, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৬ ইং
এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুরের গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বহিষ্কৃত পরীক্ষার্থী রাকিবুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম।


জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন কক্ষ পরিদর্শন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় এক পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নের উত্তর খুঁজছিল। শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়ায় তাকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী বামন্দি-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জেমিন আহমেদকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক