রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৬ ইং
মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি ইতালিয়ান বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোরে উপজেলার বেলেহাটি গ্রাম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বিজিবি সদস্যরা ২ জন অজ্ঞাত চোরাকারবারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করেন।


বিজিবির ধাওয়ার মুখে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে শূন্য লাইন (তবৎড় খরহব) অতিক্রম করে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি টহল দল জঙ্গল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ওই সাদা প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খোলার পর ভেতরে একটি কার্টুন থেকে মেইড ইন ইতালি (গধফব রহ ওঃধষু) খোদাই করা ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।


৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্যসমূহ ঝিনাইদহের মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত