দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সুবলপুর যুব সমাজের উদ্যোগে বাজার মোড় থেকে মিছিলটি বের হয়ে গ্রামের সকল রাস্তা প্রদক্ষিণ শেষে গ্রামের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথি বলেন, মাদক সমাজকে কলুষিত করে, পরিবারের ভেতরে অশান্তি সৃষ্টি করে, চুরি-ছিনতাই ও মারামারিতে লিপ্ত থাকে- এইসব ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে মাদক। তাই আমরা মাদককে ‘না’ বলি। সেই সাথে দামুড়হুদা উপজেলার সুবলপুরকে মাদক জিরো টলারেন্সে পরিণত করা হবে। যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। মাদক সেবনকারী এবং ব্যবসায়ীদের কোনো ছাড় হবে না। মাদকের আস্তানা যেখানেই দেখবেন, সেখানেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরও প্রাথমিকভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যারা মাদকের সাথে জড়িত আছেন, তারা এখনো সতর্ক হন। তা না হলে প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে- সে যেই হোক, কোনোভাবেই পার পাবে না।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, উপজেলা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতা, শামসুল ইসলাম, অলিউর রহমান, কাপাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, কাপাসডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিণ্টু। আরও উপস্থিত ছিলেন লিয়াকত আলী, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, শাহার আলী, সাইফুল ইসলাম, বকুল, আল মামুন, মশিউর রহমান ও ফরহাদ লম্বা বাবু।
প্রতিবেদক দামুড়হুদা