শুক্রবার, ১৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পাবলিক টয়লেটে মিলল লাশ

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় পাবলিক টয়লেটে মিলল লাশ

দামুড়হুদা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির পাবলিক টয়লেট থেকে চারুলিয়ার ফরিদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ফরিদ উদ্দীন (৪৫) উপজেলার চারুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।


প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফরিদ উদ্দিন ঢাকা থেকে বাড়ি ফেরার সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীছাউনীর পাবলিক টয়লেটে যান। টয়লেট থেকে বের হতে দেরি হওয়া দেখে টয়লেটে কর্মরত সুইপার টয়লেটের পাশ থেকে গ্যাংরানো শব্দ শুনে। পরের স্থানীয় জনগণ টয়লেটের ভেতর দরজা খুলে দেখেন সে মুখ থুবড়ে পড়ে আছে। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাইরে বের করার আগেই তার মৃত্যু হয়।


টয়লেটে কর্মরত মহিলা সুইপার জানান, ‘আমি যখন দোকানে বসে চা খাচ্ছিলাম তখন ওই ব্যক্তি টয়লেটের সামনে ঘুরাঘুরি করছিল। পরে সে টয়লেটে ঢুকে। আরও কয়েকজন টয়লেটে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন ভেতর থেকে গ্যাংরানির শব্দ শুনে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সম্ভবত স্ট্রোক করে তিনি মারা যান।’


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাউদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ নামের পাবলিক টয়লেটের ভেতর স্ট্রোক করে মারা যান।তার মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও চোর গ্রেপ্তার