বুধবার, ২৪ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সুবদিয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গার সুবদিয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।


জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম ও এএসআই ছদরুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ নম্বর পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশে এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 


পরে তার দেহ তল্লাশি করে ডান কাঁধে বহন করা কফি রঙের একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘জমি জালিয়াতি’র শিকার সংখ্যালঘু সন্ধ্যা রানী