রবিবার, ৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৩ হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় ৩ হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আটক

দামুড়হুদায় পূর্বাশা পরিবহনে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ (২৯) জীবননগর পৌরসভার শাপলাকলিপাড়ার আরফান আলির ছেলে। জানা গেছে, আব্দুল্লাহ দীর্ঘদিন জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়াসহ বেশকিছু স্থানে রমরমা মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যার ফলে শাপলাকলি পাড়ার যুবকরা ধ্বংসের দিকে। আব্দুল্লাহ শাপলাকলি পাড়া, হাসপাতাল পাড়া, লক্ষীপুর, দোয়ারপাড়া, থানাপাড়াসহ জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে মাদকের জমজমাট ব্যবসা করে চললেও প্রশাসনিক ভাবে মাদক নিয়ন্ত্রণের বিষয় নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ মাদকদ্রব্য পাচার হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার মাদকদ্রব্যর একটি টিম দামুড়হুদার জয়রামপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামিকে মাদকসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা থানায় একটি  মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার