শুক্রবার, ৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশপুর স্কুলপাড়া এলাকার আবু তাহের বিশ্বাসের ছেলে তানজিল হোসেন (৩৭) এবং একই ইউনিয়নের কলাবাগানপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে পারভেজ হোসেন (১৯)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বড়বোয়ালিয়া গ্রামের ঝুটিয়াডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তানজিল ও পারভেজকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জব্দ হওয়া ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে আরও দুজন সহযোগী এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা লিপুর মতবিনিময়