শুক্রবার, ৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নান্দবরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৬ ইং
আলমডাঙ্গার নান্দবরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নাহিদ (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে উপজেলার নান্দবার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া দ্রুতই বৈরী রূপ নিলেও নান্দবার গ্রামের শান্ত, নাহিদসহ কয়েকজন যুবক নিজেদের বাড়ির ছাদে অবস্থান করছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে এলাকার একটি বড় গাছে বজ্রপাত আঘাত হানে। মুহূর্তেই গাছটিতে আগুন ধরে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় ওই বাড়ির ছাদেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছাদে থাকা শান্ত ও নাহিদ সরাসরি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অপর দিকে গুরুতর আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


শান্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নান্দবার গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শান্ত ছিলেন শান্ত স্বভাবের একজন তরুণ। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় সদর হাসপাতালে দুই যুবক আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু ঘটে। অপর যুবকের চিকিৎসা চলছে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা লিপুর মতবিনিময়