মঙ্গলবার, ২ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা নারী-শিশুসহ ১০ বাংলাদেশি আটক, ৫ জন কারাগারে

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৬ ইং
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা নারী-শিশুসহ ১০ বাংলাদেশি আটক, ৫ জন কারাগারে

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ৫ নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- মো. আশরাফুল ইসলাম (৩৪), তার স্ত্রী শরিফা খাতুন (৩২), মো. খান সাকিম (৪৩), তার স্ত্রী শিলুফা বেগম (৩৭), বিলকিসি বেগম (৩৩), হাজমীরা খাতুন (১৩) ও খান তামীম (১৫)-সহ মোট ১০ জন। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর, কলারোয়া ও আশপাশের এলাকায়।


জানা যায়, তারা প্রায় ৬ থেকে ৭ বছর আগে অবৈধভাবে ভারতে যান এবং সেখানে বিভিন্ন পেশায় কাজ করে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা অবৈধ পথে গত রোববার ভোরে বারাদি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি তাদের আটক করে সোমবার সকাল ৯টার দিকে দর্শনা থানায় হস্তান্তর করে।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ৫ শিশুকে বাদ রেখে প্রাপ্তবয়স্ক ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার বেলা আড়াইটার দিকে তাদের চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার