চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করেছেন গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানা ওয়াহিদ তানি। গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ডা. ফারহানা ওয়াহিদ তানি চুয়াডাঙ্গা শহরের প্রয়াত চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ারের একমাত্র কন্যা। চিকিৎসা পেশায় পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তিনি দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছেন।
তার পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। তার ভাই ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণ করে ডা. তানি হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন এবং এ ক্ষেত্রে সহকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।- বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক