চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করেছেন গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানা ওয়াহিদ তানি। গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ডা. ফারহানা ওয়াহিদ তানি চুয়াডাঙ্গা শহরের প্রয়াত চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ারের একমাত্র কন্যা। চিকিৎসা পেশায় পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তিনি দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছেন।


তার পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। তার ভাই ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণ করে ডা. তানি হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন এবং এ ক্ষেত্রে সহকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।- বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)