রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এসআই পরিচয়ে প্রতারণা, ইজিবাইক নিয়ে উধাও

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৬ ইং
দর্শনায় এসআই পরিচয়ে প্রতারণা, ইজিবাইক নিয়ে উধাও

দর্শনায় এসআই পরিচয় দিয়ে কৌশলে এক ব্যক্তির ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে দর্শনা মিজান ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, এক ব্যক্তি নিজেকে এসআই পরিচয় দিয়ে তাকে দর্শনা থানায় যাওয়ার কথা বলে। পরে তাকে নিয়ে আজিমপুর এলাকায় গিয়ে আবার মিজান ফার্মেসীর সামনে ফিরে আসে। এরপর ওই ব্যক্তি জসিমকে হেঁটে আজিমপুরে গিয়ে তার ড্রাইভারকে ডেকে আনতে বলে। জসিম চলে গেলে সুযোগ বুঝে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় প্রতারক।


স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও জীবননগরের হাসাদহ ও দর্শনার শ্যামপুর এলাকায় একই কৌশলে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা ধারণা করছেন, আজিমপুর এলাকায় তদন্ত করলে প্রতারক চক্রকে শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় জসিম উদ্দিন দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দর্শনা থানা-পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ