বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

গাঁজাসহ আটক দুই মাদকসেবীর জেল-জরিমানা
  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। সাজাপ্রাপ্ত দুজন হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত হাবিল শপখের ছেলে ডাবলু শেখ (৪৫) এবং রেলপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে লিমন (৩৫)।


জানা গেছে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালান। অভিযানকালে ২ পুরিয়া গাঁজাসহ ডাবলু ও লিমনকে আটক করা হয়। পরে সেখানেই জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে ডাবলু শেখকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং লিমনকে  ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার