বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ৪ দিন

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৬ ইং
দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ৪ দিন

ভারতে বিধানসভা নির্বাচনকে ঘিরে ৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট| এসময়ের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক যাতায়াত বন্ধ থাকবে| গত সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে| দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন এ তথ্য জানান|

তিনি বলেন, আগামী ২৯ এপ্রিল নদীয়া জেলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে| এ উপলক্ষে সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিট থেকে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন বন্ধ রাখা হয়েছে| ভারতের গেদে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করেছে|

তিনি আরও জানান, তবে এ সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরতে পারবেন| এছাড়া চিকিৎসা শেষে ভারত থেকে বাংলাদেশে ফেরা যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকবে বলে জানা গেছে| আগামী ৩০ এপ্রিল সন্ধ্যার পর থেকে পুনরায় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক চলাচল শুরু হবে|

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী গেদে ইমিগ্রেশন চেকপোস্ট এ সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|



কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার