জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দামুড়হুদায় প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| ‘পুষ্টি ˆবষম্যের দিন শেষ, গড়ব ¯^নির্ভর বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়| জন¯স্বাস্থ্য পুষ্টি বিভাগের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়| পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান|
সমাবেশে বক্তারা বলেন, প্রবীণদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| তাদের সুস্থতা বজায় রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে| সমাজের প্রবীণ ব্যক্তিদের সম্মান ও যত্ন নেওয়া ˆনতিক ও সামাজিক দায়িত্ব| পিতা-মাতা বৃদ্ধ হলে তাদের প্রতি অবহেলা না করে সহনশীলতা ও আন্তরিকতার সঙ্গে পাশে দাঁড়ানো প্রত্যেক সন্তানের কর্তব্য|
বক্তারা আরও বলেন, পরিবারের সদস্যদের উচিত প্রবীণদের সঙ্গে সময় কাটানো, তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতের দিকেও গুরুত্ব দেওয়া| খাবার ও চিকিৎসার অভাবে কোনো প্রবীণ ব্যক্তি যেন অবহেলায় না মারা যায়, সে বিষয়ে পরিবার ও সমাজের সচেতন মহলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন|
দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় শিশু থেকে প্রবীণ- সবার জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে| এজন্য প্রাকৃতিক উৎসসহ সম্ভাব্য সব উৎস থেকে খাদ্য সংগ্রহ ও সুষ্ঠু বণ্টনের ওপর জোর দেওয়া হয়|
অনুষ্ঠানে এমওডিসি ডা. আলমগীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আরএমও ডা. মহিব্বুল্লাহ, মেডিকেল অফিসার ডা. রোখসানা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনী মোবারক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন|
প্রতিবেদক দামুড়হুদা