হাইকোর্টের আদেশ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আলমডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ¯^পদে বহাল করা হয়েছে| আজ বুধবার তাঁরা পুনরায় দায়িত্ব গ্রহণ করবেন| এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক| স্বপদে বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন- ডাউকি ইউনিয়ন পরিষদের তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন পরিষদের মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, চিৎলা ইউনিয়ন পরিষদের হাসানুজ্জামান সরোয়ার এবং খাসকররা ইউনিয়ন পরিষদের তাফসির আহমেদ মল্লিক লাল|
জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে ওই চার চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু রাখতে ২০২৪ সালের ২৭ নভে¤^র জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয়| ওই আদেশে চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়| সে অনুযায়ী ডাউকি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, খাদিমপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিৎলায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং খাসকররায় উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়|
এই আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন| রিট ন¤^র ১৮২৬২/২০২৫, ১৮২৬১/২০২৫, ১৮২৬০/২০২৫ এবং ২৬৮৯/২০২৬ এর শুনানি শেষে আদালত ২০২৬ সালের ১২ মার্চ তারিখে জেলা প্রশাসকের ২০২৪ সালের ওই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন| পরে স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) ২০২৬ সালের ১৩ এপ্রিলের এক স্মারকে আদালতের আদেশের আলোকে চেয়ারম্যানদের স্বপদে বহালের নির্দেশনা দেয়|
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, হাইকোর্টের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে জেলা প্রশাসক তাকে চার চেয়ারম্যানকে স্বপদে বহাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন| বুধবার (আজ) সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে বহাল করে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে|
আলমডাঙ্গা অফিস