বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শো-রুমে ঢুকে কর্মচারীকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় শো-রুমে ঢুকে কর্মচারীকে কুপিয়ে জখম

আলমডাঙ্গা উপজেলার কামালপুর বটতলা এলাকায় একটি মোটরসাইকেল শো-রুমে ঢুকে কর্মচারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে| গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘আমেনা মোটরসাইকেল’ শো-রুমে এ হামলার ঘটনা ঘটে| অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্লভপুর গ্রামের জিল্লু (২২) ও শাকিলের (২০) নেতৃত্বে কয়েকজন কিশোর শো-রুমে প্রবেশ করে কর্মচারী লক্ষ্মীপুর গ্রামের সাজিদ (২৬)-এর ওপর হামলা চালায়| পূর্ব শত্রুতার জেরে তারা তাকে বেধড়ক মারধর করে| একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়, এতে তিনি গুরুতর আহত হন|

এ সময় শো-রুম মালিকের অন্তঃসত্ত্বা স্ত্রী হামলা ঠেকাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়| এতে তিনিও আহত হন| স্থানীয়রা আহত সাজিদকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন| অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে সাজিদকে এলোপাতাড়ি মারধর করে| এসময় তারা শো-রুমে থাকা একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ভাঙচুর করে, যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা| এছাড়া শো-রুমের ক্যাশবক্স থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে|

এ ঘটনায় আহত সাজিদের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় জিল্লু, শাকিল, সবুজসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন| এলাকাবাসী এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন| আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, অভিযোগ পাওয়া গেছে| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|



কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার