সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৭ ইং
বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
ঝিনাইদহের মধুহাটিতে এমপি তাহ্জীব আলম সিদ্দিকী সমির হাতে দিয়ে ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় মধুহাটি স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মদ জুয়েল। এ সময় বিভিন্ন দলের ১০৩ জন নেতাকর্মী, সমর্থক প্রধান অতিথি এমপি তাহ্জীব আলম সিদ্দিকী সমির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমগীর আজাদ স¤্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. জমিস উদ্দীন, আরিফুল (আরা) আলী, শাহ্ আলম, আব্দুল মমিন, ইছাহক লস্কার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড