ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মধুহাটিতে এমপি তাহ্জীব আলম সিদ্দিকী সমির হাতে দিয়ে
ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় মধুহাটি স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মদ জুয়েল। এ সময় বিভিন্ন দলের ১০৩ জন নেতাকর্মী, সমর্থক প্রধান অতিথি এমপি তাহ্জীব আলম সিদ্দিকী সমির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমগীর আজাদ স¤্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. জমিস উদ্দীন, আরিফুল (আরা) আলী, শাহ্ আলম, আব্দুল মমিন, ইছাহক লস্কার প্রমুখ।
