বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৬ ইং
মহেশপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউস ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এসব বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন অফিসার বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র প্রমুখ। অনুষ্ঠানে ৬০০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ, ১২ হজার কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে আউশ বীজ ধান, ৭০০ কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ২০০ কৃষককে এক কেজি করে তিল বীজ ও প্রতিজন কৃষকের হাতে ৫ কেজি এমওপি, ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা