রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৬ ইং
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমশের আলী (৭১) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমশের আলী ঝিনাইদহ শহরতলীর মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রাম থেকে শমশের আলী ঝিনাইদহ শহরে ছেলের বাড়িতে আসেছিলেন। পথের মধ্যে শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝায় ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, নিহত ব্যক্তি বয়স্ক হওয়ায় তাঁর স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি হননি।  তারা এ ঘটনায় কোনো অভিযোগ করতে চান না মর্মে মরদেহ নিয়ে গেছেন। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত