রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২৬ ইং
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ চার কৃষক। গতকাল শনিবার দুপুরে পেঁয়াজের খেতে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 


মারা যাওয়া ব্যক্তিরা হলেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) ও লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে শুশিল বিশ্বাস (৪০)।


শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা এ খবর নিশ্চিত করে জানান, হতাহত কৃষকরা শনিবার দুপুরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে দুজন নিহত ও চার কৃষক আহত হন। খবর পেয়ে হতাহতের স্বজনেরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।


হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. এহতেশাম শহীদ জানান, বজ্রপাতে হতাহতদের শরীর ঝলসে গেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত