বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলনে বিএনপির দাবি

জামায়াতের হামলায় কৃষক দল নেতার মৃত্যু হয়
  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
ঝিনাইদহে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলনে বিএনপির দাবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে জামায়াতের হামলায় স্থানীয় কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা কৃষক দল। দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমান আলী। তিনি এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে বিষয়টি পারিবারিক বিরোধ বলে অপপ্রচারচালাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, বিএনপি নেতা মুন্সী কামাল আজাদ, শাহাজান আলী, মীর ফজলে এলাহী শিমুল, আব্দুর রশিদ মোহন প্রমুখ।


সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত আবুল কাশেম বিএনপির একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তার এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং স্থানীয় রাজনীতিতে জামায়াত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। নেতারা অভিযোগ করেন, ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান।


উল্লেখ্য, গত বুধবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর এ হামলার ঘটনা ঘটে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা