শনিবার, ৩০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটোরে সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার সাগর নিহত

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৬ ইং
নাটোরে সড়ক দুর্ঘটনায় দামুড়হুদার সাগর নিহত

দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের মাইক্রোবাস চালক সাগর (৩২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাগর বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার নাটোর বনপাড়া নামক স্থানে মাইক্রোবাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।


পরিবার সূত্রে জানা যায়, সাগর মেহেরপুর থেকে মাইক্রোবাসে যাত্রী নিয়ে নাটোর বনপাড়ায় পৌঁছালে অপরদিক থেকে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আসরের নামাজের পর জানাজার শেষে বোয়ালমারী গ্রামের কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোয়ালমারী গ্রামের একজন নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ওখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।



কমেন্ট বক্স