বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত, পরিবারের শোকের মাতম

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত, পরিবারের শোকের মাতম

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ জেলার পাঁচজন নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে হোক আচ্ছন্ন হয়ে ওঠে গোটা এলাকা। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন। তারা ঈদুল ফিতরের নামাজ শেষ করে গত রোববার ভোরবেলা ঝিনাইদহ থেকে মামুন পরিবহনের একটি বাসে নোয়াখালীতে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।


নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) তাঁর দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) ও ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।


এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার পাঁচজনের মৃত্যুতে গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। মহেশপুরের পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম জানান, তার ভাই পিন্টু ছিল মামুন পরিবহনের ড্রাইভার। তার শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়। ওই গাড়িতেই তার ভাইয়ের পরিবার নোয়াখালী যাচ্ছিলেন। ঢাকায় পিন্টু বদলি ড্রাইভার হিসেবে নেমে পড়েন। গাড়িতে তার স্ত্রী লাইজু ও দুই শিশু কন্যা ছিলো । মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হন।


শহিদুল ইসলাম আরও জানান, তাদের মৃত্যুর খবরে গোটা পরিবার ওকে মুহ্যমান হয়ে পড়েছে। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, দুর্ঘটনায় ঝিনাইদহ জেলার পাঁচজন নিহত হয়েছেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বলেছেন, সার্বিক সহায়তা করা হয়েছে।‌



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস