শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৬ ইং
মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজিবি জানায়, গত রোববার রাত ৮টা ১৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুয়ারমুখ গ্রামের মাঠে জসিম হোসেনের কলা বাগানের উত্তর পাশে নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় আলকফ সিরাপ উদ্ধার করা হয়।


একই দিন রাত ১১টা ৪০ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৫/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডালভাঙ্গা গ্রামের মো. মাহবুব মিয়ার মেহগনি বাগানের মধ্য থেকে হাবিলদার মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ১৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ১টায় মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের মো. জলিল মিয়ার কলা বাগানের দক্ষিণ পাশে সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এছাড়া একই দিন গতকাল সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের জুয়েলের বাঁশ বাগানের মধ্য থেকে সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার