রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপার ১৮৪০ জন কৃষক পাচ্ছেন ‘কৃষি কার্ড

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২৬ ইং
শৈলকূপার ১৮৪০ জন কৃষক পাচ্ছেন ‘কৃষি কার্ড

বিএনপির নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর এবার দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’ কর্মসূচি। এই কর্মসুচির আওতায় দেশের আটটি বিভাগের নয়টি উপজেলা নির্বাচন করা হয়েছে। সে তালিকায় রয়েছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা। প্রি-পাইলটিং প্রকল্প হিসেবে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের পাঁচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাগনী, চরবাগনী ও পদ্মনগর গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্চে। ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করতে মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ। 


শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান গতকাল শুক্রবার বিকেলে জানান, মার্চ মাসের মধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ শেষ করে এপ্রিল মাসে কার্ড তৈরি শেষ হবে। আর পয়লা বৈশাখে কার্ড বিরতণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে শৈলকূপা উপজেলায় ১৮৪০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার