রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভা ও আটটি ইউনিয়নের বিভিন্ন লিল্লাহ বোর্ডিং, মাদ্রাসা ও এতিমখানায় সরকারি বরাদ্দের খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সুষ্ঠুভাবে প্রকৃত হকদারদের হাতে খেজুর পৌঁছে দিতে কার্যক্রমের তদারকি করেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে মাস্টাররোল ও রেজুলেশনের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে খেজুর বিতরণ করা হয়। বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে এতিম ও দুস্থ শিক্ষার্থীরা যাতে ইফতারে পুষ্টিকর খাবার পেতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত সব মাদরাসা ও এতিমখানায় এই বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত