ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে গতকাল শরিবার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথিন্দ্রনাথ রায়, পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এবিএম খালদ হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আলীমসহ এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে ইফতার মাহফিলে সাবেক সভাপতি মোস্তফা মাজেদ, সাইফুল মাবুদ, আসিফ কাজল, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক আজাদ রহমান, মাহমুদ হাসান টিপু, সহসভাপতি এম রবিউল ইসলাম রবি, সহ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। রমজান আমাদেরকে শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং অন্যের কষ্ট বোঝা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সচেতন করছেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে আমরা সবাই যেন ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে পারি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। আমি আশা করি, সাংবাদিক সমাজ তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেবেন।
ঝিনাইদহ অফিস