মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর হাসপাতালে এমপি মতিয়ার রহমানের পরিচ্ছন্নতা অভিযান ও রোগীদের খোঁজখবর

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২৬ ইং
মহেশপুর হাসপাতালে এমপি মতিয়ার রহমানের পরিচ্ছন্নতা অভিযান ও রোগীদের খোঁজখবর

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও জনসেবামূলক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতাল চত্বর ও ড্রেন পরিষ্কার করা হয়। অভিযান শেষে এমপি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি। হাসপাতালসহ সরকারি সকল প্রতিষ্ঠানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সেবার পরিবেশ হতে হবে পরিচ্ছন্ন, মানবিক ও জবাবদিহিমূলক। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের জনবল সংকট ও এক্স-রে মেশিনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে এমপি দ্রুত সমাধানের আশ্বাস দেন।


‎    কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা আমির মো. ফারুক আহমেদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এমপির এই সরজমিন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও জনবান্ধব হিসেবে দেখছেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন