ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও ছাত্রদল নেতা টোটন হোসাইন নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসাইন শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
টোনের বড় চাচা ফতেহ আলী জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটী কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শান্ত ও টোটন আহত হন। দুর্গটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান। গুরুতর আহত টোটন মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে টোটন মিয়া মারা যান।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টিটোনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করা হলে শুনেছি তিনিও মারা গেছেন। পারিবারিকভাবে দুজনের মরদেহ গতকাল শনিবার দাফন করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন ছাত্রদল নেতা টোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
ঝিনাইদহ অফিস