মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে আ.লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৬ ইং
মহেশপুরে আ.লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় নেতারা। ‎স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে কার্যালয় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ‎আগুন লাগা দেখতে পেরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ সরকার বলেন, ‘প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে আমরা বাড়ি গিয়েছিলাম। রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরে চেয়ার টেবিল ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।’ সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষে নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ‎তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান। এলাকাবাসী জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এই ধরনের হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তি দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা