দামুড়হুদায় পোস্টাল ব্যালটে ভোট প্রদানের পর পুনরায় কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। নাপিতখালি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, মো. শাহাবুদ্দিন নামে একজন মেহেরপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি পোস্টাল ব্যালটে ইতোপূর্বে ভোট দিয়েছিলেন। তারপরও কেন্দ্রে ভোট দেবার উদ্দেশ্যে তিনি এসেছিলেন। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা তাকে আটক করে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, তিনি জাল ভোট দিতে এসেছিলেন কি না জানি না। তবে পোস্টালে ভোট দেবার পরও কেন্দ্রে এসেছিলেন। তাকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক