পোস্টালে ভোট দেবার পরও কেন্দ্রে ভোট দিতে গিয়ে আটক শিক্ষক, ৬ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-02-13 ইং
পোস্টালে ভোট দেবার পরও কেন্দ্রে ভোট দিতে গিয়ে আটক শিক্ষক, ৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় পোস্টাল ব্যালটে ভোট প্রদানের পর পুনরায় কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। নাপিতখালি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, মো. শাহাবুদ্দিন নামে একজন মেহেরপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি পোস্টাল ব্যালটে ইতোপূর্বে ভোট দিয়েছিলেন। তারপরও কেন্দ্রে ভোট দেবার উদ্দেশ্যে তিনি এসেছিলেন। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা তাকে আটক করে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, তিনি জাল ভোট দিতে এসেছিলেন কি না জানি না। তবে পোস্টালে ভোট দেবার পরও কেন্দ্রে এসেছিলেন। তাকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)