বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বাবু খানের পক্ষে ধানের শীষের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
দর্শনায় বাবু খানের পক্ষে ধানের শীষের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ধানের শীষের ব্যাজ প্রদান ও ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালানো হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এই গণসংযোগ ও ব্যাজ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. মশিউর রহমান। 


এসময় তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের ধানের শীষের ব্যাজ পরিধান করিয়ে দেন এবং ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের হাতে ব্যাজ তুলে দেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।


নেতা-কর্মীরা জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভিন্ন মাত্রার নির্বাচন। দীর্ঘদিন পর দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণে প্রার্থীরা ও তাঁদের পক্ষে দলীয় নেতা-কর্মীরা দিন-রাত ভোটারদের দোরগোড়ায় ছুটে চলেছেন।


চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীরা অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। ভোটের মাঠে দলীয় নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আলহাজ্ব মো. মশিউর রহমান তাঁর নিজ ওয়ার্ড শ্যামপুর-জয়নগরসহ দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।


গণসংযোগকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন, পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য রেজাউল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সদস্য রকিবুল হাসান ব্রাইট, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক