বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে জমি নিয়ে বিরোধে জামায়াত-বিএনপির সংঘর্ষ

১০ জন আহত, হাসপাতালে ভর্তি
  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৬ ইং
মহেশপুরে জমি নিয়ে বিরোধে জামায়াত-বিএনপির সংঘর্ষ

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নাজমুল হক, মিজানুর রহমান, আল আমিন, আব্দুল মালেক, রুবেল রানা ও বিল্লাল হোসেনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার বিকেলে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, বলিভদ্রপুর গ্রামের আবুল কাসেম বাড়ির পাশে একটি জমি ক্রয় করেন। জমির সামনের অংশের দখল নিয়ে প্রতিবেশী মিজানুর রহমানের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য বিচার-শালিসেও বিষয়টি সুরাহা করতে গিয়ে স্থানীয় মাতব্বররা ব্যর্থ হন। জমির দখল নিয়ে আবুল কাসেমের সঙ্গে মিজানুর ও আব্দুল লতিফের তর্কবিতর্কের এক পর্যায়ে জামায়াত ও বিএনপির সমর্থকরা বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য ইমামুল হক জানান, তিনি বাইরে ছিলেন। বাড়ি এসে জানতে পারেন, জমির দখল নিয়ে আবুল কাসেমের সঙ্গে মিজানুর ও আব্দুল লতিফের মারামারি হয়েছে। আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক