রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মদ ও সিরাপ উদ্ধার, আটক ১০
  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারত গমনের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গত মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপি সীমান্ত পিলার ৬৩/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের মো. সুমন বিশ্বাসের আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৩ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।


অন্যদিকে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ শ্রীনাথপুর বিওপি সীমান্ত পিলার ৬১/৮-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের শরিফুলের কলাবাগানে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত