রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান

ইয়াবা ও ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২৬ ইং
মহেশপুর সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গত সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গশেপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের ঘাটপাড়া নামক স্থানে মো. শাহজাহানের চায়ের দোকানের সামনে ইটের হেয়ারিং রাস্তার ওপর অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার সঞ্জয় কুমার সিংহ। এদিকে, গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৫২/১০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা মাঠপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ড্রাগন বাগান থেকে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শহিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত